রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবির সায়মনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে উত্তরা পশ্চিম থানার একটি অভিযানিক দল থানাধীন ৭ নম্বর সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আলমগীর কবির সায়মন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:







