রাজধানীর লালবাগ থানাধীন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, অর্থায়ন ও সক্রিয় অংশগ্রহণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম- মোস্তফা আহমেদ জুয়েল (৫০)।
লালবাগ থানা সূত্রে জানা যায়, গত (১৩ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায় আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একত্রিত করে রাষ্ট্রবিরোধী একটি ঝটিকা মিছিলের আয়োজন করে।
গ্রেপ্তারকৃত মোস্তফা আহমেদ জুয়েল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক এবং এই মিছিলের অন্যতম প্রধান আয়োজক, অর্থের জোগানদাতা এবং সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় লালবাগ থানাধীন পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:







