রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৯:৪৮

শেয়ার

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি সংগৃহীত

গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন তাঁরা।