রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৮:০৯

শেয়ার

গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
ছবি সংগৃহীত

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তাঁরা নিজ নিজ জেলার জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বও পালন করবেন।

রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন।

যাঁরা পেলেন নতুন দায়িত্ব

প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গা এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।