রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৬:৪৬

আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬ ১৬:৪৭

শেয়ার

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে এ ঘটনায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার বিকেল সোয়া তিনটার দিকে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত-৪ এ আদেশ দেন

চট্টগ্রাম মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে জাহাঙ্গীর আলমের স্ত্রী নাজমা আক্তার দাবি করেন, তার স্বামী ষড়যন্ত্রের শিকার। মোবাইল ফোন হ্যাক করে তাকে এ ঘটনায় জড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি। জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে