শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

মোদি-মৃণাল কান্তি-হাসিনার 'বিয়ে' ঘিরে বিতর্ক-বিদ্রুপ!

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১৮:২৭

শেয়ার

মোদি-মৃণাল কান্তি-হাসিনার 'বিয়ে' ঘিরে বিতর্ক-বিদ্রুপ!
ছবি সংগৃহীত

পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এভাবেই বিদ্রুপ আর হাস্যরসে মেতে উঠতে দেখা যায় বাংলাদেশের ছাত্র-জনতাকে। মোদিরও স্ত্রী নেই, শেখ হাসিনার স্বামী নেই।

এরই মধ্যে সামনে আসছে, গত ১৫ বছর দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার ভারতকে দেয়া একের পর এক অসম চুক্তি, একতরফা সুবিধা আর কৌশলগত ছাড়ের চাঞ্চল্যকর খতিয়ান। যার পরিপ্রেক্ষিতে হাসিনা একসময় বলেছিলেন, ভারতকে তিনি যা দিয়েছেন, তা দেশটি আজীবন মনে রাখবে।

সেইসঙ্গে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠতাও ছিল চোখে পড়ার মতো। রাষ্ট্রীয় প্রটোকল কিংবা কূটনৈতিক শিষ্টাচারের প্রচলিত গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন সময়ে মোদির সঙ্গে তাঁর সাক্ষাৎ, ঘন ঘন বৈঠক, এমনকি দুজনের হ্যান্ডশেকের ভিডিও ও ছবি জন্ম দিয়েছে নানা আলোচনা-সমালোচনার।

পলায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপ

আর সেই আলোচনা-সমালোচনার মধ্যেই ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। তাঁর এই পলায়নের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিদ্রুপের এক নতুন অধ্যায়।

মোদির সঙ্গে হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে তাঁকে মোদির স্ত্রী আখ্যা দিয়ে শুরু হয় ট্রল, ব্যঙ্গ আর হাস্যরসের রোল। মোদিরও স্ত্রী নেই, শেখ হাসিনারও স্বামী নেই—এমন সব কটাক্ষে সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।

এরই মধ্যে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ডিসেম্বরেই দেশে ফিরে আসার ঘোষণা দেন পলাতক হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করেও শুরু হয় হাস্যরসের নতুন এক অধ্যায়। কেউ কেউ বিদ্রুপ করে নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনাকে মিলিয়ে টেনে এনেছে ব্যক্তিগত সম্পর্কও।

অপরদিকে, ভারতের পশ্চিমবঙ্গের বিতর্কিত উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ এবং আম জনতা পার্টির তারেক রহমানের একটি ভিডিওও সামনে আসে। যেখানে ময়ূখ রঞ্জন শেখ হাসিনাকে ফেরত দেয়া হবে না—এমন মন্তব্য করলে তারেক রহমান হাসিনা-মোদিকে নিয়ে একইরকম বিদ্রুপ করেন।

ব্যক্তিজীবন নিয়ে অভিযোগ ও বইয়ের বর্ণনা

শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময়ে বিভিন্ন ট্রল চললেও তাঁর বৈবাহিক ও ব্যক্তিজীবন নানা অভিযোগ ও বিতর্কের ঊর্ধ্বে নয়। সমালোচকদের বক্তব্য এবং বিভিন্ন সময়ে প্রকাশিত কিছু বর্ণনায় শেখ হাসিনার ব্যক্তিজীবন নিয়ে উঠে এসেছে একাধিক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কের চাঞ্চল্যকর অভিযোগ।

বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বইয়ে এমনই এক অন্ধকারাচ্ছন্ন ও চাঞ্চল্যকর অধ্যায়ের বিভিন্ন বর্ণনা উঠে এসেছে। বইটির বর্ণনা অনুযায়ী, ১৯৮৭ সালের দিকে শেখ হাসিনা প্রতিদিনই সন্ধ্যার ঠিক এক ঘণ্টা আগে দামি পাউডার ও পারফিউম মেখে, লম্বা চুলগুলো বেণির আবরণে আবৃত করে নববধূর সাজে সজ্জিত হতেন। এরপর কাউকে সঙ্গে না নিয়ে, শুধু একজন গাড়িচালকের সঙ্গে এক অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন হাসিনা। সেখান থেকে প্রায় ঘণ্টা দুয়েক পর ফিরে আসতেন তিনি।

নববধূর সাজে সজ্জিত হয়ে একা একা নির্জনে শেখ হাসিনা কোথায় যেতেন, সেই প্রশ্নের উত্তর কেউ জানতেন না বলেই বইটিতে উল্লেখ করা হয়েছে। কোথায় ছিল সেই অজ্ঞাত ঠিকানা? কার উদ্দেশে ছিল সেই সাজ? কার জন্য ছিল সেই অপেক্ষা? সেই উত্তর আজও অজানা।

মৃণাল কান্তি দাসের আগমন

আমার ফাঁসি চাই বইয়ের বর্ণনা অনুযায়ী, ঠিক সেই সময়েই শেখ হাসিনার জীবনে আগমন ঘটে মৃণাল কান্তি দাস নামের এক বিতর্কিত চরিত্রের। ১৯৮৭ সালে মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের তৎকালীন ভিপি, তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সঙ্গে পরিচয় হয় শেখ হাসিনার। বইটির বর্ণনা মতে, পরিচয়ের পর থেকেই ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে রাত-দিন একাকার করে প্রতিটি মুহূর্ত তাঁর সঙ্গেই কাটাতে থাকেন শেখ হাসিনা।

এদিকে, মৃণাল কান্তি দাসের সঙ্গে পরিচয়ের পর থেকেই শেখ হাসিনা ধীরে ধীরে তাঁর সেই অদৃশ্য প্রেমের ইতি টানতে শুরু করেন বলে দাবি করা হয়েছে আমার ফাঁসি চাই বইয়ে। এমনকি সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়ার নিয়মিত সেই রুটিনেও আসে পরিবর্তন।

বইটির বর্ণনা অনুযায়ী, গভীর রাত পর্যন্ত ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের ভবনের লাইব্রেরি কক্ষের দরজা বন্ধ করে শেখ হাসিনা ও মৃণাল কান্তি দাস চুপিসারে কথা বলতেন এবং খিলখিল করে হাসাহাসি করতেন। শেখ হাসিনার কাছে মৃণাল কান্তি দাসের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গিয়েছিল যে আওয়ামী লীগের অন্যান্য সদস্যদের কাছে তিনি হয়ে উঠেছিলেন ঈর্ষার পাত্র। তাঁর প্রভাবকে রূপক অর্থে শেখ হাসিনার রাজ্যের এক সম্রাট হিসেবেও বর্ণনা করা হয়েছে আমার ফাঁসি চাই বইয়ে।

মৃণাল কান্তির সঙ্গে শেখ হাসিনার সম্পর্কের গভীরতা নিয়ে রয়েছে আরও এক চাঞ্চল্যকর বর্ণনা। মতিউর রহমান রেন্টুর দাবি, মৃণাল কান্তি একদিন রাগ করে ধানমন্ডি ৩২ নম্বর থেকে চলে গেলে শেখ হাসিনা নিজেই তাঁর রাগ ভাঙাতে ছুটে যান এবং তাঁকে ফিরিয়ে নিয়ে আসেন। একজন রাজনৈতিক নেত্রীর জীবনে একজন তরুণ রাজনৈতিক কর্মীর এমন প্রভাব ও ঘনিষ্ঠতার বর্ণনা স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দেয়।

অপরদিকে, শেখ হাসিনার কাছে মৃণাল কান্তি দাসের গুরুত্ব যতটা ছিল, তাঁর স্বামী ড. ওয়াজেদ মিয়ার গুরুত্ব ছিল ঠিক ততটাই উপেক্ষিত। মতিউর রহমান রেন্টুর দাবি, একই ভবনে অবস্থান করেও শেখ হাসিনা তাঁর স্বামীর দিকে ফিরেও তাকাতেন না।

মোদির সঙ্গে রাজনৈতিক সখ্য, ভারতকে দেয়া একের পর এক সুবিধা আর ব্যক্তিজীবন নিয়ে চাঞ্চল্যকর বর্ণনা—সব মিলিয়ে শেখ হাসিনাকে ঘিরে রহস্য ও বিতর্কের যেন শেষ নেই। একসময় ক্ষমতার দাপটে আবৃত ছিল যাঁর প্রতিটি পদক্ষেপ, আজ তাঁকেই ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যঙ্গ-বিদ্রুপের রোল। তবে হাসি-তামাশার আড়ালে রয়ে গেছে অনেক প্রশ্ন, অনেক অজানা অধ্যায়; যার উত্তর মিললেই উন্মোচিত হবে ক্ষমতার অন্তরালে থাকা অপ্রকাশিত অনেক অজানা গল্প।