পুনর্নিরীক্ষণে ফল উন্নত হওয়া শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সুযোগ নিশ্চিত করতে আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে আগের সরকারের শিক্ষা খাতের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ অনুরোধ জানান। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নবিষয়ক উদ্ভাবন প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ
শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন। পুনর্নিরীক্ষণের পর যেসব শিক্ষার্থীর ফলাফল ভালো হবে, তারাও যেন ভর্তির আবেদন করতে পারে, সে জন্য সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ করবেন তিনি।
আগের সরকারের শিক্ষা কার্যক্রমের সমালোচনা
আগের সরকারের শিক্ষা খাতের কর্মকাণ্ডের সমালোচনা করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা খাতের প্রতি আগের সরকারের উদাসীনতা অবিশ্বাস্য। দপ্তরে বসে আগের সরকারের কর্মকাণ্ড পর্যালোচনা করতে গিয়ে শিক্ষা খাতের উন্নয়নে এতটা উদাসীনতা কীভাবে সম্ভব, তা বিশ্বাস করতে কষ্ট হয়।
খাতা পুনর্নিরীক্ষণে নতুন আইনের ক্ষমতা
পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষমতা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, এ বছর জাতীয় সংসদে ১৯৮০ সালের আইন সংশোধন করে ২০২৬ সালের নতুন আইন পাস করা হয়েছে। এই আইনের মাধ্যমেই পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে।
এবারের এসএসসি পরীক্ষার ফলাফলের তথ্য তুলে ধরে তিনি বলেন, প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পাস করেছে। এ ছাড়া তিন হাজার ৭৯ জন শিক্ষার্থীর জিপিএ বেড়েছে।
আরও পড়ুন:







