শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১৩:৪৭

শেয়ার

উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: ওমর ছানি (২৭)-কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, শনিবার (১৩ নভেম্বর) রাত ১০.০০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানার একটি আভিযানিক দল থানা এলাকার ৭নং সেক্টরের উত্তরা হাইস্কুল এন্ড কলেজের সামনে অভিযান পরিচালনা করে ওমর ছানিকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।