আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। বাকি সিদ্ধান্ত ভারত সরকারের।
শনিবার দুপুরের দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশিনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্তে হস্তক্ষেপ করবে না সরকার। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না, সেটা শেখ মুজিবই আইন করে গেছেন ’
তিনি বলেন, বাংলাদেশের জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন; এতে যা যা সহযোগিতা লাগে সরকার করবে।
তিনি আরও বলেন, ভূমি রেজিস্ট্রেশন সেক্টরে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি খারাপ, এ থেকে বের হতে হবে।
আরও পড়ুন:







