রাজধানীর ক্যান্টনমেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম- ১। মোঃ হৃদয় আহমেদ ওরফে কালা।
ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ক্যান্টনমেন্ট থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি ক্যান্টনমেন্ট থানা যুবলীগের সক্রিয় কর্মী। গ্রেপ্তারকৃত হৃদয় আহমেদ ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন এবং বিস্ফোরক উপাদানাবলী আইনের মামলায় এজাহারনামীয় আসামি।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:







