ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
গ্রেপ্তারকৃতরা হলো- ১। মোঃ শিশির ২। মোহাম্মদ রাজন ও ৩। মোহাম্মদ রিয়াদুল ইসলাম।
স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) সূত্রে জানা যায়, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ছিনতাইয়ের চেষ্টার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:







