শুক্রবার

১৩ নভেম্বর, ২০২৬ ২৯ কার্তিক, ১৪৩৩

উত্তরা পশ্চিমে ১৭টি চোরাই বাইসাইকেল উদ্ধার, গ্রেপ্তার এক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ১৫:০৬

শেয়ার

উত্তরা পশ্চিমে ১৭টি চোরাই বাইসাইকেল উদ্ধার, গ্রেপ্তার এক
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি বাইসাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম-মোঃ মনির হোসেন।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত হতে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৭টি বাইসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।