বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

দুদকের নতুন মহাপরিচালক হলেন মোহাম্মদ মোরশেদ আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২২:২৩

শেয়ার

দুদকের নতুন মহাপরিচালক হলেন মোহাম্মদ মোরশেদ আলম
ছবি সংগৃহীত

পরিচালক থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ

মোহাম্মদ মোরশেদ আলম ১৯৯৫ সালে দুদকের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পান। সংস্থাটির নিজস্ব জনবল থেকে পদোন্নতি পেয়ে তিনি মহাপরিচালক হলেন।

এর আগে দুদকের নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছেন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার।