ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে চেকপোস্টে তল্লাশিকালে ৬ কেজি গাঁজাসহ মোঃ সবুজ মিয়া (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা ৫৫ মিনিটে সায়েদাবাদ জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে চেকপোস্ট পরিচালনা করছিল যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল। এ সময় একটি বাস থেকে নেমে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে সন্দেহের ভিত্তিতে সবুজ মিয়াকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কাঁধের ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:







