বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

রাজধানীর মিরপুরে ৯ লাখ ২৫ হাজার টাকার জালনোটসহ গ্রেপ্তার এক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৬:৩৫

শেয়ার

রাজধানীর মিরপুরে ৯ লাখ ২৫ হাজার টাকার জালনোটসহ গ্রেপ্তার এক
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ৯ লাখ ২৫ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম-মোঃ আরিফুল আলম খান (৪৫)।

এসআরইউ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি টিম রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।