বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

খিলগাঁও থানা পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ, গ্রেপ্তার এক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১২:৪০

শেয়ার

খিলগাঁও থানা পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ, গ্রেপ্তার এক
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এইচএম ফারুক হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খিলগাঁও থানাধীন পূর্ব নন্দীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।