মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির দুই হাজার ৩০২ মামলা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২০:৪১

শেয়ার

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির দুই হাজার ৩০২ মামলা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৩০২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬ টি বাস, ১ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ২২ টি মোটরসাইকেলসহ মোট ৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৫ টি বাস, ৮ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৮ সিএনজি ও ৬২ টি মোটরসাইকেলসহ মোট ১০৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬ টি বাস, ২ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৬২ টি সিএনজি ১৩২ টি মোটরসাইকেলসহ মোট ৩০০ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৭ টি বাস, ৭৬ টি ট্রাক, ৪২ টি কাভার্ডভ্যান, ৫০ টি সিএনজিসহ ও ১৯৪ টি মোটরসাইকেলসহ মোট ৫৮০ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯ টি বাস, ১১ টি ট্রাক, ৩ টি ক্যাভার্ডভ্যান, ৩৫ টি সিএনজি ও ৯৯ টি মোটরসাইকেলসহ মোট ২১৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২ টি বাস, ১৫ টি ট্রাক, ৪২ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ১৫৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫ টি বাস, ০৮ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৫১ টি সিএনজি ও ১২১ টি মোটরসাইকেলসহ মোট ৩৩৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৮ টি বাস, ৬ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ৩১৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৯৫ টি গাড়ি ডাম্পিং ও ১৫৬ টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।