প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. দাউদ মিয়া, এনডিসি। এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজের আহ্বান
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে যোগদান-পরবর্তী এক সভায় নতুন সচিব মো. দাউদ মিয়া বলেন, সরকারের ভিশন বাস্তবায়নে সবাইকে সততার সঙ্গে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতের উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে কাজ করছেন। প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লাল হোসেন, অতিরিক্ত সচিব মনোয়ারা ইশরাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোমবার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
এর আগে সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে মো. দাউদ মিয়া, এনডিসিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়।
আরও পড়ুন:







