ছবি: সংগৃহীত
রাজধানীর খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন ওরফে শুক্কুরকে (৪৫) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে খিলগাঁও থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:







