রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
অভিযানে উদ্ধার ৭টি ককটেল ও ২টি মোটরসাইকেল
মো. আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের সময় ৯ জনের বেশি ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তল্লাশির সময় ৭টি ককটেল ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, নগরজুড়ে গোয়েন্দা নজরদারিতে কোনো ঘাটতি নেই। দেশজুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ডিএমপির অভিযান অব্যাহত রয়েছে।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান এই উপ-পুলিশ কমিশনার।
আরও পড়ুন:







