আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, সাজার বিরুদ্ধে আপিলের সময়সীমা অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো উপায় নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তিনি এ কথা জানান। তিনি বলেন, দণ্ডিত হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ইস্যু করার কোনো সুযোগ নেই।
বন্দি প্রত্যর্পণ আইনেই ফিরিয়ে আনার কথা তথ্য উপদেষ্টার
এদিকে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দণ্ডিত ও পলাতক শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনের মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা হবে। তিনি যেহেতু নিজেই দেশে ফিরতে চাইছেন, সে ক্ষেত্রে তাঁকে প্রত্যর্পণে ভারতের কোনো আইনি জটিলতা হবে না।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা কেবল সাধারণ অপরাধী নন; তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। ১০০ বা ৫০০ জনকে হত্যার ঘটনা এক বিষয়, আর মানবতাবিরোধী অপরাধ সম্পূর্ণ ভিন্ন বিষয়।
তিনি আরও বলেন, দেশের সংবিধানেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণ মৌলিক মানবাধিকার স্থগিত বা রহিত থাকবে।
আরও পড়ুন:







