সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

রাজধানীতে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ২২:৩৬

শেয়ার

রাজধানীতে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
ছবি সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ফার্মগেটে বাসে আগুন, সাময়িক বন্ধ মেট্রো স্টেশন

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন দেয়া হয়। অগ্নিসংযোগের পর নিরাপত্তার স্বার্থে অল্প সময়ের জন্য বন্ধ রাখা হয় মেট্রো স্টেশনটি। পরে আবারও যাত্রী চলাচল শুরু হয়।

এদিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ককটেল ও মোটরসাইকেলসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুজনকে এবং শ্যামপুর থেকে আরও একজনকে গ্রেপ্তার করে ডিএমপি।

ঢাবির টিএসসিসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এছাড়া উত্তরার শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় এবং মিরপুর বাংলা কলেজের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।