সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

ডিএমপির এসআরইউ’র পৃথক অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ছয়

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১৯:০৩

শেয়ার

ডিএমপির এসআরইউ’র পৃথক অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ছয়
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

গ্রেপ্তারকৃতরা হলো- ১। তাওহিদ হোসেন ওহি, ২। আব্দুল মতিন, ৩। মোঃ রুবেল, ৪। মোঃ খোরশেদ আলম, ৫। মোঃ রাতুল ও ৬। মোঃ স্বপন।

এসআরইউ সূত্রে জানা যায়, গত ৮ ও ৯ নভেম্বর ২০২৬ তারিখে ডিএমপির এসআরইউর অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগ, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পৃথক ছিনতাইবিরোধী অভিযানে রাজধানীর পল্টন, তেজগাঁও ও শাহজাহানপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।