স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার মসজিদ-মন্দির ও ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের বরাদ্দপত্র আগামীকালের মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেয়া হবে।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে ইউনিয়ন পরিষদে উন্নয়ন বরাদ্দসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রশ্নটি করেন নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য।
সব নির্বাচনী এলাকায় সমান বরাদ্দের কথা
প্রতিমন্ত্রী বলেন, সব নির্বাচনী এলাকায় সমভাবে উন্নয়ন বরাদ্দ দেয়া হবে।
এদিকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তার ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংসদকে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দীন আহমদ। তিনি জানান, গাজী নজরুল বর্তমানে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
১৮ নভেম্বর পর্যন্ত চলবে সংসদ অধিবেশন
সোমবার বিকেল ৪টায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলবে।
অধিবেশনে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন এবং সেগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বিভিন্ন জাতীয় বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:







