রবিবার

৮ নভেম্বর, ২০২৬ ২৪ কার্তিক, ১৪৩৩

প্রথম ধাপে এক হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ১৬:৫২

আপডেট: ৮ নভেম্বর, ২০২৬ ১৬:৫৪

শেয়ার

প্রথম ধাপে এক হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব
ছবি সংগৃহীত

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

রবিবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

প্রথম ধাপে সদর উপজেলার ইউনিয়ন অগ্রাধিকার

আখতার আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে ইভিএমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।

৬ বছর বয়স থেকেই তথ্য সংগ্রহের পরিকল্পনা

ইসি সিনিয়র সচিব জানান, নির্বাচন কমিশন ৬ বছর বয়স থেকেই ব্যক্তির তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে।