বৃহস্পতিবার

৫ নভেম্বর, ২০২৬ ২১ কার্তিক, ১৪৩৩

চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোর ইস্যুতে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬ ১৬:৪০

আপডেট: ৫ নভেম্বর, ২০২৬ ১৬:৪২

শেয়ার

চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোর ইস্যুতে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, 'মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত প্রস্তাবিত যে করিডোর নিয়ে আলোচনা হচ্ছে, সেটি নিয়ে ভূরাজনৈতিক কোনো শঙ্কা নেই।'

বৃহস্পতিবার দুপুরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই করিডোর হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এটি নিয়ে ঢাকা কোনো ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না। তবে এই করিডোর হওয়ার আগে রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রয়োজন বলেও জানান হুমায়ুন কবির।

এসময় আগামী ডিসেম্বরে শেখ হাসিনার ফিরে আসার বিষয়টিকে হাস্যকর বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বলেন, শেখ হাসিনা একজন পলাতক সন্ত্রাসী; তার ক্ষেত্রে প্রত্যাবর্তন নয়, বরং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে হস্তান্তর করতে হবে।