বৃহস্পতিবার

৫ নভেম্বর, ২০২৬ ২১ কার্তিক, ১৪৩৩

পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়, বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬ ১৫:১১

শেয়ার

পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়, বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী
ছবি সংগৃহীত

আদালতের পরোয়ানা ছাড়া কোনো সাংবাদিককে গ্রেপ্তার না করার বিধান সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

চলতি বছরের মধ্যেই হতে পারে সাইবার সুরক্ষা আইন

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সব অংশীজনের সঙ্গে আলোচনা শেষ হলে চলতি বছরের মধ্যেই সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হতে পারে। তবে আইনটি স্পর্শকাতর হওয়ায় সরকার এ বিষয়ে তাড়াহুড়ো করতে চায় না।

ডিবিসির সাংবাদিকদের গ্রেপ্তারের খবর অস্বীকার

বুধবার ডিবিসি নিউজের সাংবাদিকদের গ্রেপ্তারের খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী তা অস্বীকার করেন। তিনি বলেন, ডিবিসির সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে—এ তথ্য সঠিক নয়। তাঁদের সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়েছিল এবং পরে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, তাঁদের সুরক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানকে রক্ষার বিষয়টিও জড়িত ছিল। হয়তো সে কারণেই তাঁদের কিছুক্ষণের জন্য সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তা ছাড়া আইনের ঊর্ধ্বে কেউ নন।

শ্রমিক আন্দোলনকে রাজনৈতিকভাবে ফ্রেম করার অভিযোগ

চলমান তৈরি পোশাকশিল্পের শ্রমিক আন্দোলন প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে গার্মেন্টস খাতে যে আন্দোলন চলছে, তা মূলত রাজনৈতিকভাবে ফ্রেম করা একটি বিষয়।



আরও পড়ুন: