হবিগঞ্জের মাধবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পাঠদানের মান ও স্কুল ফিডিং কর্মসূচি পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও স্কুল ফিডিং কর্মসূচির কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রথম শ্রেণির কক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পাঠদানের মান ও শ্রেণিকক্ষের শিক্ষা পরিবেশ মূল্যায়ন করেন এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
সফরসূচি অনুযায়ী, এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীর উপজেলার জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
প্রতিমন্ত্রীর এ সফরে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন:







