বুধবার

৪ নভেম্বর, ২০২৬ ২০ কার্তিক, ১৪৩৩

ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬ ১৪:১০

শেয়ার

ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো
ছবি সংগৃহীত

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ডিসেম্বরের মধ্যে কার্যকর করা হবে বলে জানিয়েছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামো অনুযায়ী আগামী জানুয়ারি থেকে শ্রমিকদের বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে।

আগামী সপ্তাহে দাবি-দাওয়া জমা দেবেন প্রতিনিধিরা

বুধবার (৪ নভেম্বর) বোর্ডের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

তিনি জানান, পরবর্তী বৈঠক আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের দাবি-দাওয়া লিখিতভাবে জমা দেবেন। ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে এবং জানুয়ারি থেকে সেই কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

উৎপাদন কার্যক্রম সচল রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান বাবুল আখতার। তিনি বলেন, মজুরি নির্ধারণে সরকার কাজ করছে।

দ্রুত মজুরি নির্ধারণের আশ্বাস বোর্ড চেয়ারম্যানের

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগের মতো এবার কালক্ষেপণ করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে নিম্নতম মজুরির সুপারিশ করা হবে।

মালিকপক্ষের প্রতিনিধি জানান, ডিসেম্বরের মধ্যেই বাড়তি বেতন কার্যক্রম সম্পন্ন করা হবে। এ বিষয়ে কোনো দ্বিধা নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।