ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাতে মহেশপুর থানার এসআই (নিরস্ত্র)/মোঃ টিপু সুলতান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মহেশপুর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের জন্য বিশেষ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মহেশপুর থানাধীন ১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়নের অন্তর্গত মির্জাপুর কুমিল্লাপাড়া সাকিনস্থ মোমিনের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হলে পালানোর চেষ্টাকালে ৩ জন আসামীকে হাতেনাতে আটক করা হয়। ধৃত আসামীদের দেহ তল্লাশীকালে তাদের নিজ নিজ হেফাজতে থাকা পলিথিনে মোড়ানো ২০ গ্রাম করে মোট ৬০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১,৮০০/- টাকা।
গ্রেপ্তারকৃত আসামীগণ: ১. রনি দাস, পিতা-চিনে দাস, মাতা-কোশল্লা রানী, সাং-মির্জাপুর (দাসপাড়া), ১১নং মান্দারবাড়ীয়া ইউপি, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ। ২. রাবন কুমার, পিতা-লবাই দাস, মাতা-হেলি বালা, সাং-মির্জাপুর (দাসপাড়া), ১১নং মান্দারবাড়ীয়া ইউপি, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ। ৩. মোঃ সোহেল রানা, পিতা-মৃত মজনু বিশ্বাস, মাতা-মৃত অহেতুন নেছা, সাং-বাথানগাছি, ১১নং মান্দারবাড়ীয়া ইউপি, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ।
পলাতক আসামী: ০১জন।
এ ঘটনায় মহেশপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা (মামলা নম্বর-০৬, তারিখ-০৪/১১/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে মহেশপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







