রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেলে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। তবে কারা এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এ ঘটনার পর বিটিভির সামনে নজরদারি বাড়ানো হয়েছে। সড়কটি খুব ব্যস্ত হওয়ায় সেখানকার ফুটেজগুলো সংগ্রহ করে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কাজ শুরু করেছে।
আরও পড়ুন:







