মঙ্গলবার

৩ নভেম্বর, ২০২৬ ১৯ কার্তিক, ১৪৩৩

রাজধানীর ধানমন্ডির বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ ১৬:৪২

শেয়ার

রাজধানীর ধানমন্ডির বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির একটি ১৪ তলা ভবনের দ্বিতীয় তলায় একটি বাসায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কেও জানা যায়নি।

মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে বিকেল ৩টা ৪২ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ধানমন্ডি ১০/এ-এর ২৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হলেও প্রয়োজন না হওয়ায় সেগুলো ফেরত পাঠানো হচ্ছে।