পূর্বাচল এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় বারকাউ পুলিশ ক্যাম্পকে একটি নতুন গাড়ি উপহার দিয়েছে অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
গাড়ি হস্তান্তর ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রুহুল আমিন এবং অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক মতিউর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খিলক্ষেত পূর্ব থানা আমির মিকাইল ইসলাম, সেক্রেটারি কামরুল জামান, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদারুল আলম মোল্লা এবং এনসিপির খিলক্ষেত থানা সংগঠক রাজ্জাকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা দেশের অগ্রগতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সকল রাজনৈতিক দলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে খিলক্ষেত থানা জামায়াতে ইসলামীর আমির মিকাইল ইসলামের বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গাড়িটির চাবি হস্তান্তর করা হয়।
আরও পড়ুন:







