সোমবার

২ নভেম্বর, ২০২৬ ১৮ কার্তিক, ১৪৩৩

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫, মামলা ৬২

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬ ১৭:১২

শেয়ার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫, মামলা ৬২
ছবি:সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিভিন্ন অপরাধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, সিম কার্ড, মোবাইল ফোন ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৪৭ জন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৫৯, গুলশানে ৪৩, লালবাগে ৪০, মতিঝিলে ৩৬, ওয়ারীতে ৩৪, উত্তরা বিভাগে ২০ এবং রমনা বিভাগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ৬ জন এবং এসআরইউ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৫ হাজার ৯৯২টি ইয়াবা, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া ৪টি মোবাইল ফোন, বিভিন্ন প্রতিষ্ঠানের ৩ হাজার ১১২টি সিম কার্ড, একটি ট্রাক, একটি বাস, একটি চাবি, ২৬টি সিলিং ফ্যান এবং নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা জব্দ করা হয়েছে। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।