পোশাক খাতের বকেয়া ও বেতন বৃদ্ধির স্বাভাবিক আন্দোলনকে কেন্দ্র করে এবার ভিন্ন কৌশলে মাঠে নামার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে। দৃশ্যত শ্রমিকদের দাবি মনে হলেও অন্তরালে অশান্তি ছড়ানোর এই ছক সাজাচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। নেপথ্যে থেকে দিকনির্দেশনা দিচ্ছে বিদেশে থাকা দলটির শীর্ষ পদের নেতারা। ইতোমধ্যে মাঠপর্যায়ে সহিংসতা সৃষ্টির অভিযোগে বেশ কয়েকজন নেতাকর্মীকে হাতেনাতে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
সামাজিক মাধ্যমে উসকানি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একাধিক পোস্ট থেকে জানা যায় রাজপথের এই উত্তেজনায় সরব উপস্থিতি দেখা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিবুল ইসলামকে। একের পর এক বিতর্কিত ফেসবুক স্ট্যাটাসে তিনি উসকে দিচ্ছেন আন্দোলন। রবিবার (১ নভেম্বর) বেলা দুপুর ২টা ১ মিনিটে দলীয় শক্তি প্রদর্শনের বার্তা দিয়ে পোস্ট দেন তিনি। তার কিছুক্ষণ আগে দুপুর ১২টা ৫১ এবং সকাল ১০টা ৬ মিনিটেও শ্রমিক আন্দোলনের নামে পোস্ট করেন সাজিবুল। এমনকি শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় আগুন জ্বালানোর দৃশ্য ধারণ করে স্লোগান সংবলিত ভিডিও ছড়িয়ে দেন সামাজিক মাধ্যমে।
গত চার দিন ধরে চলা এই আন্দোলনের আড়ালে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা হাতে লীগের নেতাকর্মীদের তৎপরতা এখন প্রকাশ্য।
মিরপুরে সহিংসতা ও গ্রেপ্তার
সহিংসতার উত্তাপ ছড়িয়ে পড়ে রাজধানীর মিরপুরেও। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আগুন দেয়া হয় পুলিশের একটি টহল গাড়িতে। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয় মেট্রোরেলের মিরপুর ১০ ১১ এবং পল্লবী স্টেশন।
এই ঘটনার পরপরই অভিযান চালিয়ে আগুন লাগানো ও নাশকতার চেষ্টার অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ। ডিবি জানায় মিরপুর ১০ নম্বর ও আশপাশের এলাকায় চালানো এই অভিযানে বরিশাল পটুয়াখালী কক্সবাজার ও গাইবান্ধার মতো দূর-দূরান্তের জেলা থেকে আসা তৃণমূলের আওয়ামী লীগের নেতারা ধরা পড়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই নাশকতার মূল সমন্বয়ক পলাতক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা। ঢাকার বাইরে থেকে আসা শতাধিক নেতাকর্মীকে সংগঠিত করার কাজ করেন তিনি। বাকিদের ধরতেও চিরুনি অভিযান চলছে।
গাজীপুরে বিজিবি মোতায়েন
অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈরে সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ আগুন এবং ব্যাংক-দোকানপাট ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিজিবি।
আরও পড়ুন:







