রবিবার

১ নভেম্বর, ২০২৬ ১৭ কার্তিক, ১৪৩৩

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬ ১১:১৯

শেয়ার

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
ছবি: সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি আজ রবিবার।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুনানি হতে পারে।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামি। তবে গ্রেফতার আছেন ১১ জন। বাকিরা পলাতক। এর আগে ৭ অক্টোবর এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও একজন বিচারক অসুস্থ থাকায় সময় চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে সময় দেন ট্রাইব্যুনাল।

এর আগে ৫ আগস্টের পর শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবি নিয়ে ট্রাইব্যুনালে মামলা করেন হেফাজত নেতারা। পরে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মোট ৫৭ জনের হত্যার তথ্য পায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

পরে ৪১ জনকে অভিযুক্ত করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে সেই অভিযোগ আমলে নিয়ে পলাতকদের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।