শুক্রবার

৩০ অক্টোবর, ২০২৬ ১৫ কার্তিক, ১৪৩৩

বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা, একযোগে ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ২১:০২

শেয়ার

বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা, একযোগে ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার
ছবি সংগৃহীত

বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত ২৮ পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে বাবুর্চি থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার সদস্য রয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ পদক্ষেপ নেওয়া হয়।

ছয় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের সদস্য তালিকায়

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত সদস্যদের এ তালিকায় রাখা হয়েছে। তালিকায় থানা ছাড়াও ট্রাফিক ও গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ সদস্যদের নাম রয়েছে।

পুলিশের ভেতরে শুদ্ধি অভিযানের কথা জানালেন ডিআইজি

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ কারণে প্রথমে পুলিশ বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, অনৈতিক সুবিধা গ্রহণের ফলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পুলিশের প্রতি জনআস্থা তৈরিতে বাধা সৃষ্টি হয়। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইজিপিরও নির্দেশনা রয়েছে। এর ধারাবাহিকতায় খুলনা বিভাগে এ শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।