শুক্রবার

৩০ অক্টোবর, ২০২৬ ১৫ কার্তিক, ১৪৩৩

বিচারপতির বাসার সামনে একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ১৬:৩৭

আপডেট: ৩০ অক্টোবর, ২০২৬ ১৬:৪৩

শেয়ার

বিচারপতির বাসার সামনে একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ৪
ছবি সংগৃহীত

রাজধানীর কলাবাগানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এক বিচারপতির বাসার সামনে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে উদ্ধার তিনটি অবিস্ফোরিত ককটেল

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দুপুরে বিচারপতির বাসার সামনে চার থেকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে আরও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে।

ডিসি শেখ জাহিদুল ইসলাম আরও জানান, বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে আটক করা হয়েছে।