বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ১৪:৪২

শেয়ার

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু
ছবি সংগৃহীত

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ লক্ষ্যে আজই কর্মীদের মেডিকেল পরীক্ষার ব্যয় নির্ধারণ করে দেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে, বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু হবে আগামী ৩১ অক্টোবর। এ পরীক্ষা কেবল অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে করা যাবে।

অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ শিগগিরই

মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা দেখে মেডিকেল সেন্টার সম্পর্কে খোঁজখবর রাখার অনুরোধ জানানো হয়েছে।