মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকৃত ১২ জন নারী ভিকটিমকে উদ্ধার করেছে এসআরবি-১

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ২০:১৬

শেয়ার

বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকৃত ১২ জন নারী ভিকটিমকে উদ্ধার করেছে এসআরবি-১
ছবি: সংগৃহীত

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি, বিভিন্ন সেবামূলক, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে জনসাধারণের আস্থা অর্জন এবং দেশের সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, অধিনায়ক, এসআরবি-১, উত্তরা, ঢাকা বরাবর নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের আবেদন প্রাপ্তির পরিপ্রেক্ষিতে গত ২৬/১০/২০২৬ তারিখ আনুমানিক ১৫:০০ ঘটিকায় এসআরবি-১, সিপিসি-২ কর্তৃক ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন যমযম টাওয়ার-সংলগ্ন এলাকা থেকে ০২ জন নিখোঁজ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী ভিকটিম মেমাচি মারমা (১৫) ও মাংশানু মগনি (১৮)দ্বয় কে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভিকটিমদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের লক্ষ্যে চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার সাধারণ ডায়েরি নং-১২৩৮, তারিখ: ১৮/১০/২০২৬ খ্রি.-এর সূত্রে একই তারিখ ২০:০০ ঘটিকা থেকে ২৭/১০/২০২৬ তারিখ ০১:০০ ঘটিকা পর্যন্ত ডিএমপি, ঢাকার ভাটারা থানাধীন বাসা নং-২৯৪১, রোড নং-৫৬, ব্লক-এল, ৭ম তলা (লিফটের ৬ নম্বর)-এ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ১০ জন নারী ভিকটিম যথাক্রমে- ১। রেখা, চাকমা(২৮); ২। ক্যানচি চাকমা (২২); ৩। বিরুপতি চাকমা(২৮); ৪। পূণ্যরেখা চাকমা (২৮); ৫। চাইছাইও মার্মা(২২); ৬। কৃষ্টিনা রোয়ালময় বৈল্টুং(১৯); ৭। পুষ্পিতা চাকমা(২১); ৮। পিংকি চাকমা (১৫); ৯। ববিতা চাকমা(২৭) এবং ১০। আদর্শী চাকমা (২১)দের’কে, উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ভিকটিমদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁদের চীনে নিয়ে যাওয়ার পাশাপাশি উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাঁদের কোনো বৈধ ভ্রমণ-সংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই অসৎ উদ্দেশ্যে বিদেশে পাচারের অভিপ্রায়ে জোরপূর্বক একটি বাসায় আটকে রাখা হয়। এ সময় তাঁদের বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং নানা অনৈতিক কাজে জড়ানোর প্রলোভন দেখানো হয় বলে জানা যায়।

উদ্ধারকৃত সকল ভিকটিমকে প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাঁদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ভিকটিমদের পরিবার কর্তৃক মামলার কার্যক্রম চলমান রয়েছে। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযানসহ সকল মানব পাচারকারীর বিরুদ্ধে এসআরবি-১ এর অভিযান অব্যাহত থাকবে।