মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সৌদিয়া এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১৯:০৭

শেয়ার

সৌদিয়া এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে আগামীকাল
ছবি: সংগৃহীত

নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি না হলে ২৮ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সৌদিয়া এয়ারলাইন্স। মঙ্গলবার সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে সংস্থাটি তাদের এ সিদ্ধান্তের কথা জানায়।

এর আগে, ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনার পর থেকে সরাসরি ফ্লাইট বাতিল করে সৌদি আরবের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি।

একই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারি ইউএস বাংলা ও ঢাকা থেকে সরাসরি ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছিলো।

বিকল্প হিসেবে রিয়াদের অনেক যাত্রী বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে জেদ্দা ও মদিনা হয়ে সৌদি আরবে প্রবেশ করেছে।

এসময় শিডিউল পরিবর্তনের জন্য যাত্রীদের কাছ থেকে বাড়তি কোন ফি নেয়া হয়নি বলে দাবি করেছে এয়ারলাইন্সগুলো। আগামী ৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান, রিয়াদ ও দাম্মামের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছিলো।