রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৮ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৯৪ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৬২ জন, উত্তরা বিভাগ ৩৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ১ টি সুইচ গিয়ার, ১টি প্লায়ার্স, ১ টি এন্টি কাটার, ১ টি অবিস্ফোরিত ককটেল, ১ টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ১২১ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, ১ টি অটোরিক্সা, ১৫ টি মোবাইল, ১৩ টি সিমকার্ড এবং ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।
সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:







