রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে দুর্বৃত্তদের নিক্ষেপ করা দুটি ককটেলের একটি বিস্ফোরিত হয়েছে। এতে আক্তার হোসেন নামে এক পথচারী সামান্য আহত হয়েছেন। অপর ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।
রবিবার (২৫ অক্টোবর) রাত ১০টা ৪৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
তিনি জানান, রাত পৌনে ১১টার দিকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় একজন পথচারী সামান্য আহত হয়েছেন।
ঘটনাস্থলে পুলিশের ক্রাইম সিন ইউনিট
দুর্বৃত্তরা কীভাবে ঘটনাস্থলে এসে ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে ওসি মাহবুবুর রহমান বলেন, মোটরসাইকেল, রিকশা নাকি প্রাইভেটকারে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে পুলিশের একটি দল কাজ করছে।
পুলিশের একটি সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশের ক্রাইম সিন ইউনিট সেখানে পৌঁছে আলামত সংগ্রহ করে।
আরও পড়ুন:







