ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গেন্ডারিয়া থানাধীন রেলস্টেশন সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- ১। মোঃ সুমন (৩৫) ২। মোঃ আরিফ (৩২) ৩। নাসির (৪২) ৪। দিলু (২৯) ৫। রনি (৩৩) ৬। মামুন (২২) ৭। মোঃ পিন্টু (৩৬) ৮। সানি (২৩) ৯। শাওন (২০) ১০। মোঃ সাজ্জাদ (৩২) ও ১১। মাহমুদুর রশিদ (৪৫)।
গেন্ডারিয়া থানা সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) গেন্ডারিয়া থানাধীন রেলস্টেশন সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেগ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:







