রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

প্রধানমন্ত্রীর সাথে জাপান সফরে আমজনতার তারেক; সমালোচনা করছে অনেকেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ২১:৫৪

শেয়ার

প্রধানমন্ত্রীর সাথে জাপান সফরে আমজনতার তারেক; সমালোচনা করছে অনেকেই
ছবি সংগৃহীত

চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে তার এই সফরে সঙ্গী হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনা করছেন নেটিজেনদের অনেকেই।

আজ রবিবার (২৫ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে মো. তারেক রহমান লেখেন, আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে। পোস্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত অবস্থায় হাস্যোজ্জ্বল একটি ছবিও যুক্ত করেন তিনি।

সফরসঙ্গী হওয়া নিয়ে সমালোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় সফরে মো. তারেক রহমানের আমন্ত্রিত সঙ্গী হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে সমালোচনা করছেন অনেকেই।

২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে থাকবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানো, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। সফরকালে তিনি টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।