রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড; তবে বাকী নির্যাতিতরা কেন বিচার পায় না? মেয়র থেকে শাহাদাত হোসেনকে এবার চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসক নিয়োগ রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক দীর্ঘ ছুটি শেষে বেনাপোল বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’ চট্টগ্রামের শাহ আমানত থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার; মূল্য প্রায় দুই কোটি ৮০ লাখ টাকা ছেলেকে চাকরি দিয়ে দুদকের আসামি হলেন এক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

রিয়াদ-দাম্মাম রুটে চার নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১৮:২৬

শেয়ার

রিয়াদ-দাম্মাম রুটে চার নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত
ছবি: সংগৃহীত

সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মাম এবং ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ আগামী ৪ নভেম্বর ২০২৬ তারিখ (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। সম্মানিত যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এই বিশেষ কার্যক্রম আগামী ৪ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এ ছাড়াও ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

উল্লিখিত ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও হালনাগাদ যাত্রাসূচি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে জানিয়ে দেয়া হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।