রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ৯ কার্তিক, ১৪৩৩

টানা পাঁচ দিনের ছুটি শেষে রবিবার খুলছে অফিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ২২:৩৮

শেয়ার

টানা পাঁচ দিনের ছুটি শেষে রবিবার খুলছে অফিস
ছবি সংগৃহীত

টানা পাঁচ দিনের ছুটি শেষে রবিবার (২৫ অক্টোবর) খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। একই সঙ্গে ব্যাংক ও আদালতের কার্যক্রমও শুরু হচ্ছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ছিল। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।

এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের ছুটি পান চাকরিজীবীরা। শনিবার (২৪ অক্টোবর) ছুটির শেষ দিন। তবে ছুটি শুরুর আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৭ অক্টোবর) অফিস খোলা ছিল।