ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) মতিঝিল বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মতিঝিল থানা ১২ জন, পল্টন থানা ১৪ জন, সবুজবাগ থানা ৮ জন, খিলগাঁও থানা ১৪ জন, রামপুরা থানা ১২ জন, শাহজাহানপুর থানা ১৩ জন ও মুগদা থানা ৫ জন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন:







