শুক্রবার

২৩ অক্টোবর, ২০২৬ ৮ কার্তিক, ১৪৩৩

সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ১৮:৪৭

শেয়ার

সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা প্রকাশ
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ দেশটির বিভিন্ন স্থানে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় হতাহতদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রনালয় এক বিবৃতিতে এ নিন্দা জ্ঞাপন করে।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকার গভীর সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ মনে করে, সংঘাত বন্ধে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সামরিক হামলার পরিবর্তে কূটনৈতিক উদ্যোগ ও শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণ করা জরুরি।