শুক্রবার

২৩ অক্টোবর, ২০২৬ ৮ কার্তিক, ১৪৩৩

ডিবির অভিযানে মহাখালী বাস টার্মিনালে দুই হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ১৮:০৯

আপডেট: ২৩ অক্টোবর, ২০২৬ ১৮:১৯

শেয়ার

ডিবির অভিযানে মহাখালী বাস টার্মিনালে দুই হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মো. আবু সাঈদ মাহমুদ (৩০)রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ মো. আবু সাঈদ মাহমুদ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার দিবাগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান। তিনি জানান, ডিবি মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাঈদ দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।